কাজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করেছি / বিপিন গোস্বামী (সাক্ষাৎকার)


কাজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করেছি / বিপিন গোস্বামী (সাক্ষাৎকার)

৬। শিল্পীর করণকৌশল সম্পর্কে দর্শক ও নবীন শিল্পীদের বিশেষ আগ্রহ থাকে, আপনার করণকৌশল সম্পর্কে কিছু বলবেন ?
আমার ভাস্কর্যের করণকৌশল বিষয় ও মাধ্যমের উপর নির্ভর করে। আমি সাধারণত ছোট আকারে ভাস্কর্য রচনা করে তার থেকে বড় আকারে রূপান্তরিত করি না। কোনো ভাস্কর্য করার ভাবনা চিন্তা হলে সাধারণত মাটি দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী সরাসরি গঠন করি। কারণ এই পদ্ধতিতে আমি মনে করি ভাস্কর্য অনেক বেশী স্বতঃস্ফুর্ত ও সজীবতা বজায় রাখা যায় ও ব্রোঞ্জে রূপান্তরিত করলে প্রতিরূপ পাওয়া যায়। এছাড়া অন্য মাধ্যম, যেমন কাঠ বা পাথর মূর্তি গড়লে মাধ্যম অনুযায়ী একটি ভাস্কর্য গড়ে তা থেকে গঠন করি।

৮। একজন আগ্রহী দর্শকে কিভাবে আপনার শিল্পকর্ম দেখতে/বিশ্লেষণ করতে সাহায্য করবেন ?
আমি মনে করি ছবি এবং মূর্তি দেখা এক নয়। ছবির রঙ বা রেখা একজন দর্শকের ছবি দেখার আগ্রহ করিয়ে দেয়। আর ভাস্কর্যের সাধারণত ত্রিমাত্রিক গঠন ও বচনা বুঝতে হবে। এখানে রঙের ব্যবহার সাধারণত নগন্য সুতরাং একজন ভাস্করের লক্ষ হবে আগ্রহী দর্শককে ভাস্কর্যের ফর্ম সম্বন্ধে বোঝানো ও চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে নিদিষ্ট ভাস্কর্য সম্বন্ধে অবহিত করা।

৯।শিল্পশিক্ষক হিসাবে আপনার ভূমিকা সম্পর্কে জানাবেন ?
কালের গতির সঙ্গে মনন চিন্তাও অনেক পাল্টেছে। নানান প্রচারমাধ্যমের সাহায্যে পৃথিবীর কোথায় শিল্পকলার কি কাজ হচ্ছে আমরা জানতে পারি। পৃথিবী এখন সেই হিসাবে অনেক ছোট হয়েছে। আর শিল্পক্ষেত্রে নানান ভাবনা চিন্তা আমাদের সকলের সামনে ভেসে উঠছে। শিল্পকলার একজন ছাত্র নানা ভাবে এই জ্ঞান আহরণ করছে। একজন শিল্পশিক্ষকের চারিদিকে শিল্পভাবনার বিষয় মাথায় রেখে ছাত্রদের সঙ্গে মিশতে হবে। শিক্ষকের নিজের ভাবনা-চিন্তা চাপিয়ে দিলে হবে না। অত্যন্ত খোলামনে একটি ছাতের ছবি বা মূর্তি সম্বন্ধে কি ভাবনা-চিন্তা তা বুঝতে হয়ে ও নিজের অভিমত বন্ধুর মত ছাত্রকে বোঝাতে হবে।

১৮। একজন শিল্পীর সাফল্য এবং অসাফল্য কোথায় ?
আমি মনে করি একজন শিল্পীর সাফল্য হচ্ছে যখন সে কাজ করে আনন্দ পায় ও অপরকে আনন্দ দেয়। আর অসাফল্য হচ্ছে যদি কাজ করে আনন্দ না পায় বা অন্যজনকে আনন্দ দিতে না পারে। যদি সে সব ভুলে একাকী বাস করে।

৩৮। সাধারণ মানুষ শিল্পের সমঝদার হয়ে উঠুক - কিভাবে এ অভিলাষ বাস্তবায়িত করবেন ?
এ সম্বন্ধে বলতে গেলে পিছন দিকে তাকাতে হবে। স্কুল থেকেই শিল্প সম্বন্ধে ছাত্রদের অবহিত করা, ছবি আঁকানো বা মূর্তি গড়া শেখানো দরকার। বিভিন্ন মিউজিয়ামে ও শিল্পপ্রদর্শনীতে এই ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া এবং ব্যাখ্যা করা দরকার। তবেই সাধারণ মানুষের মধ্যে শিল্প সম্বন্ধে আগ্রহ বাড়বে।

Post a Comment

Previous Post Next Post