একটা কিছু করে দেখাতে হবে, যাতে দর্শককে নাড়া দেয় / পার্থপ্রতিম দেব (সাক্ষাৎকার)
(৪) আপনার শিল্পকর্মে 'কম্পোজিশান' বলতে আপনি কি বোঝেন ?
'কম্পোজিশান' এই কথাটি অনেক শিল্পীকেই নানাভাবে বিভ্রান্ত করে। শান্তিনিকেতনে যাওয়ার ফলে বা প্রথমদিকে শৈলেশবাবুর কাছে কিছুদিন ছবি আঁকার ফলে এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজনীয়তা বোধ করি নি। কলাভবনের শিক্ষা সমাপ্ত করে দু'বৎসর বরোদায় Faculty of Fine Art -এ Post Diploma করার ফলে বিশেষ করে K.G. Subramaniam বা Jyoti Bhatt প্রমুখ শিক্ষক পাওয়ায় এই 'কম্পোজিশান' বিষয়টিই আমার কাছে একটি সহজ-সরল করার চেষ্টা করছি। এ নিয়ে নিজের কাছে স্নায়ু যুদ্ধের বিষয় নয়। এটা হলো কাজ করার একটা গর্ব বোধ করা। আমি করছি, আমার জন্য করছি বা অন্যকে একটা কিছু করে দেখাবো ইত্যাদি, ইত্যাদি।
(৬) শিল্পীর করণকৌশল সম্পর্কে দর্শক ও নবীন শিল্পীদের বিশেষ আগ্রহ থাকে, আপনার করণকৌশল সম্পর্কে কিছু বলবেন ?
করণ কৌশল হলো শিল্পীদের একটা স্বভাবজাত প্রচেষ্টার প্রকাশ। যে শিল্পী যে ভাবে ভাবেন। এটা একটা খেলা। খেলতে খেলতে যে ভাবে মন চায়। তবে বিষয়টি অনেক সময় অন্য শিল্পীদের কাছ থেকেও পাওয়া যায়। আমাদের লাইনে অনেক শিল্পীই কাজ করেন, তার মধ্যে একজন এমন কৌশল দেখালেন যে একটি প্রজন্ম সেই পথেই যায়। এর মধ্যে হয়তো আর একজন এলেন কৌশল দেখালেন। আমাদের লাইন মনে হয় আমি এখনও একজন শিল্পী যিনি এখনও শিখছেন।
(৯) শিল্পশিক্ষক হিসাবে আপনার ভূমিকা সম্পর্কে জানাবেন ?
শিল্পশিক্ষার সময় থেকেই একটা ধারণা আমার হয়েছিল যে শিল্পশিক্ষক হতে পারলে নিজের কাজের অনেক সুবিধা হতে পারে। তাছাড়া আমার পরিবারে আমার বাবা একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। সেটাও আমার কাছে একটি আদর্শ ছিল। তাছাড়া শিল্পশিক্ষক ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনায় অনেক কিছু জানতেও পারা যায়। অনেক সমস্যা ছাত্রদের সামনে রাখলে ওরা যেভাবে সমস্যা সমাধান করে তাতে দেখেছি ঐসব সমাধান সূত্র আমার সমাধান সূত্রের চাইতে অনেক উন্নতমানের হয়। এটা একটা দেওয়া নেওয়া। তাছাড়া আমাদের এই লাইনে ছাত্র-ছাত্রীদের মানসিকতা না বুঝতে পারলে কোনও শিক্ষাই দেওয়া যায় না। সবাইকে একরকম শিক্ষা দেওয়া যায় না। ফলে ক্লাসে ছাত্রদের সঙ্গে বন্ধুর মতই মিশতে চেয়েছি। ওদেরকে বুঝতে চেয়েছি। ক্লাসে থাকার সময় আমার মনে হয়েছে - আমি একটি ছাত্রের সাহায্যকারী।
(১১) শিল্পীদের শিল্পবিষয়ক পড়াশোনার কি কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন ?
এখন আমার মনে হয় শিল্পীদের শুধুমাত্র শিল্পবিষয়ক ইতিহাস পড়লেই চলবে না - নানান কিছুর পড়াশুনা করা বা informative হওয়া উচিত। এখন শিল্পটা শুধুমাত্র দক্ষতা অর্জিত বিষয় নয় - তার বাইরেও কিছু সংযোজন দরকার।
(২৯) একান্ত ব্যাক্তিগত প্রশ্ন। আপনার শিল্পচর্চাকে আপনার পূর্বপুরুষ, সমসাময়িকীরা এবং নবপ্রজন্ম কিভাবে গ্রহণ করেছেন ?
বিগত ৫০ বৎসর ধরে ছবি আঁকার সঙ্গে জড়িত থেকে আমার এই ধারণা হয়েছে যে আঁকার দায়িত্বটা একান্ত আমার। কে কিভাবে গ্রহণ করবেন সেখানে আমার হাত নেই। নিতেও পারেন বা নাও নিতে পারেন। তবে এটা মনে হয়েছে একটা কিছু করে দেখাতে হবে যাতে দর্শককে নাড়া দেয়।
(৩৪) যে কাজগুলি আপনি অপছন্দ করেন সেগুলি সম্বন্ধে বলুন।
পৃথিবীতে সব শিল্পীর সব কাজই master piece হয় না। ১০০টা কাজ করলে ১০টা কাজ মনে রাখার মত হয়। পছন্দ বা অপছন্দ অনেক সময়েই সাময়িক। আজ পছন্দ হল না - কাল পছন্দ হতে পারে। রং-এর কাজে সুবিধে আছে পছন্দ না হলে আবার রং লাগিয়ে কাজ করা যায়।
(৩৯) সাধারণ মানুষ শিল্পের সমঝদার হয়ে উঠুক - কিভাবে এ অভিলাষ বাস্তবায়িত করবেন ।
ছবি আঁকাটা আমার কাজ। ঐ কাজ দেখে সাধারণ বা অসাধারণ লোক সমঝদার হয়ে উঠবে কিনা তা বলা মুস্কিল। এটা একটি দর্শন দায়িত্ব। একটা সামাজিক, রাজনৈতিক দায়িত্ব। ফলে এর পেছনে অনেকেরই প্রচেষ্টা চলে আসে। তবে সাধারণ ভাবে শিল্পের প্রতি ভালবাসা জন্মানো বা ধারাবাহিক ভাবে শিল্পইতিহাস জানানোর প্রয়োজনে একদম স্কুল স্তর থেকেই শিল্প-বিষয়ক শিক্ষা দরকার। দেশের বিভিন্ন প্রান্তে মিউজিয়াম বা গ্যালারী থাকা দরকার। দেখতে হয় তবেই শিখতে পারা যায়। নাচ, গান, শিল্প, নাটক ইত্যাদি জীবনের একটি আবশ্যিক অঙ্গ। এই শিক্ষা প্রাথমিক ভাবেই নেওয়া উচিত। সবাই একই ভাবে সমঝদার হয়ে উঠবে তা ভাবা যায় না। তবে দেখতে দেখতে বা দেখার অভ্যাস তৈরী হলে শিল্পের সমঝদার হয়ে ওঠার সম্ভাবনা হতে পারে।

I like it...
ReplyDeleteআন্তরিক প্রকাশ ভঙ্গী - শিল্পী খুব অনাড়ম্বর ভাবে মনের কথা বলেছেন শিল্পের বিভিন্ন মৌলিক প্রশ্নের নিরিখে। সাধুবাদ দিই কারন মনোগ্রাহী হলেই সেটা কাছে টানে আর তখন শিল্পীর কথা আর শিল্পের ভাষা কাছাকাছি আসে - লোকে গ্রহীতার জায়গায় এসে দাঁড়াতে পারে - এটার ভীষণ প্রয়োজন বিশেষ করে বিচ্ছিন্নতা যেখানে আজকের যুগের একটা অন্যতম মৌলিক অবস্থান সেখানে দাঁড়িয়ে মনের কথা মনোগ্রাহী করে তুলবার চেষ্টা আধুবাদের অধিকারী। - অমলেন্দু চন্দ
ReplyDelete