গত শতাব্দীর প্রথমার্ধে ঠা ঠা রোদে অর্থাৎ গ্রীষ্মের জনশূন্য বীরভূম জেলার শান্তিনিকেতনে মাথায় চাষির ন্যায় টোকা পড়ে নির্মীয়মান ভাস্কর্যে কখনো সিমেন্ট মিশ্রিত মোরাম ছুঁড়ে মারছেন, কখনো বা আগের দিন করা ভাস্কর্যটিতে হাতুড়ির বাড়ি মেরে চূর্ণ করছেন। তাঁর নিজের ভাষায় 'আমি কাজ করেছি দিনের বেলায় প্রখর রৌদ্রে। গ্রীষ্মকাল আমার বড় প্রিয়। যদিও বীরভূমে গ্রীষ্ম দারুণ দুঃসহ তবুও এই সময়টা আমার প্রয়োজনে লাগত।'

