New Goddess by Dharmanarayan Dasgupta
![]() |
| New Goddess by Dharmanarayan Dasgupta |
আশির দশকে new goddess শিরোনামে একটি ছবির কথা প্রথমে মনে আসে। একটি নারী উর্দ্ধবাহু দাঁড়িয়ে আছেন ঘোড়ার পিঠে, হাতে মাঙ্গলিক চিহ্ন। নারীটির চুল সবজে গায়ের রঙ হালকা বেগুনী। শিল্পী ধর্মনারায়ণ দাশগুপ্ত চিত্রপটে এঁকেছেন একটি ঘোড়ার অবয়ব কিন্তু মাথা জুড়েছেন দশটি ঘোড়ার ... এর ব্যবহার আমরা মধ্যযুগের অনুচিত্রের উপস্থাপনার সন্ধান পাই যেখানে অশ্বশক্তি অনেকটাই নির্ভর করত সওয়ারির চরিত্রের জেদ,অহংকার,দৃঢ়তা অথবা ধ্বংসাত্মক রূপ বোঝাতে। বাদামী পশ্চাদপট তৎকালীন ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট আভাস দেয় ... চরিত্রটি সহজেই অনুমেয়
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেই 'ফিরে আসা সময়' এর ইঙ্গিত দেয় ... ইতিহাসের পুনরাবৃত্তি বার বার ঘটে , তাই শিল্পীর শিল্পকর্ম শাশ্বত হিসাবে মাত্রা পায়।
ছবি সৌজন্যতা - google
