গাঢ় কালো পশ্চাদপটের সামনে এক লুপ্তকেশ ব্যক্তির সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে ... ছবি ব্যস এতটুকু। শিল্পী যোগেন চৌধুরী, সময়কাল একটু ধন্ধের (এক জায়গায় ১৯৭৪ অন্য জায়গায় ১৯৭৬), যদিও ছবিটির জন্মস্থান দিল্লীর রাষ্ট্রপতি ভবনের স্টাফ কোয়াটার্স। একটু লক্ষ্য করলে দেখা যাবে খদ্দরের চাদর ব্যক্তিটির রাজনৈতিক পরিচয় এবং চশমা অভিজ্ঞতাকে নিশ্চিত করছে। হাতের মুঠোর মধ্যে সিগারেট রাখার ভঙ্গি যেন যে কাউকে পিষে ফেলার ক্ষমতা রাখে। চলে আসি মুখমন্ডলের গঠনে। সাধারণত যে দৃষ্টিকোণ (eye level) থেকে আমরা দেখতে অভ্যস্থ , তার থেকে সামান্য নিচে থেকে দেখিয়েছেন শিল্পী। ফলে চরিত্রটির নাকউঁচু ভঙ্গিমা, দৃঢ় চোয়াল, কানের পেশি দর্শকের চোখে সহজেই ধরা দেয়। নিন্ম-ঠোঁটের মুদ্রায় অবজ্ঞা ফুটে ওঠে। কাগজের উপর মিশ্রমাধ্যমে আঁকা বহু চর্চিত এই ছবিটির শিরোনাম 'বিজয়ী মানুষ'।
![]() |
| The Victorious Man |
বাঙ্গালী চিত্রকর যোগেন চৌধুরী জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালীপাড়ায়। জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তিনি ভারতে চলে আসেন। তিনি সরকারি আর্ট অ্যান্ড ক্র্যাফট কলেজ থেকে ১৯৬০ খ্রিষ্টাব্দে ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রী লাভ করেন। সরকারি আর্ট অ্যান্ড ক্র্যাফট কলেজ পড়ার সময় যাদের তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন তাদের মধ্যে আছেন মানিকলাল বন্দ্যোপাধ্যায়, ধীরেন ব্রহ্ম, দেবকুমার রায়চৌধুরী, অপর্ণা রায়, বরেন নিয়োগী, রথীন মৈত্র, সত্যেন ঘোষাল, হরেন দাস, গোপাল ঘোষ ও কিশোরী রায়কে। ডিগ্রী হয়ে গেলে তিনি প্রথমে হাওড়া স্কুলে ও পরে হ্যান্ডলুম বোর্ডে কিছু দিন চাকরি করেন।
তিনি ফরাসি সরকারের বৃত্তিতে ১৯৬৫ খ্রিষ্টাব্দে প্যারিসে গমন করেন এবং চিত্রকলা বিষয়ে অধ্যয়ন করেন। প্যারিসের উইলিয়াম হ্যাটারের আতেলিয়ের ১৭ ও একোল নাসিওনাল সুপেরিয়র দে বোজ আর কাজ করেন। অতঃপর তিন বছর ফ্রান্স, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মিসরসহ বিভিন্ন জাদুঘর ও গ্যালারি পরিদর্শন করেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে দেশে ফিরে চেন্নাইয়ে কিছুদিন তিনি টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করেন। ১৯৭২ খ্রিষ্টাব্দে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে কিউরেটর হিসাবে কাজ শুরু করেন। শান্তিনিকেতন কলাভবনের অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।
তিনি একজন সমাজ সচেতন শিল্পী হিসেবে প্রসিদ্ধ। সমাজ ও রাজনীতির কদর্য বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র এঁকে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর সব ছবিতে বলিরেখা বোঝাতে যে হ্যাচিং ও ক্রস-হ্যাচিং-এর ব্যবহার আরম্ভ করেন, সেইগুলি পরবর্তীকালে তার রচনাশৈলীর অন্যতম হয়ে দাঁড়ায়।
রাজনীতিতে তিনি প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য ছিলেন। দেশে বিদেশ অসংখ্য প্রদর্শনী তাঁর জনপ্রিয়তার ইঙ্গিত দেয়।
তথ্যসূত্র : উইকিপিডিয়া
ছবি : Google





