একটি মুষ্টিবদ্ধ পুতুল ফুলের ঝোপের উপর চিৎ হয়ে পড়ে আছে আর একটি হাত সেই পুতুলটিকে স্পর্শ করে আছে ... ছবি দেখার শুরুতে চোখটি এখানেই আটকে যায়। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই ফুলের ঝোপের মধ্যে দিয়ে দুটি পা বেড়িয়ে আছে, যার অবস্থান বৈশিষ্ট্য আমাদের মৃতদেহের স্মৃতি জাগ্রত করে। ধীরে ধীরে স্পষ্ট হয় ওড়না ঢাকা এক সদ্য কৈশোর উর্ত্তীণ যুবতীর নিশ্চল ধর্ষিত দেহ যার এখন পুতুল আর ফুলের সঙ্গে সহবাস করার কথা ছিল। চারপাশে দাঁড়িয়ে আছে গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, এখন আছেন। এই প্রতিবাদী চরিত্রে্র রূপকল্প তাই হতবাক গ্রামবাসী এখানে গোষ্ঠীবদ্ধ দেওয়ালে রূপান্তরিত হয়েছে, যুগের লাঞ্ছনায় তাদের টলাতে পারে নি। এই সময়ের শিল্পী প্রণব ফৌজদারের শিল্পকর্ম দেখতে অভ্যস্ত দর্শকদের কাছে হয়তো কোলাজ মাধ্যমে শিরোনামহীন এই রচনাটি বিষ্ময়কর কারণ 'কামদুনি'র মতন সাম্প্রতিককালের ঘটনা নিয়ে শিল্পীর নির্মাণ ।

ভালো লাগলো
ReplyDelete