এক অনামী শিল্পীর ডাইরী থেকে/স্বপনকুমার মল্লিক


   ... এখন দর্শক শিল্পকলার প্রদর্শনীর কথা সুচারুভাবে এড়িয়ে চলেন। দর্শকের কাছে শিল্প বিষয়ে মতামত চাইলে নির্বিকারে, অসঙ্কোচে অম্লানমুখে বলে ওঠেন - high thought art ঠিক বুঝি না। এখনকার শিল্পকলা এতোটাই দুর্বোধ্য হয়ে উঠেছে যে গড়পড়তা দর্শক যখনি যা কিছু বোঝার বাইরে চলে যায় তখনি তারা বিদ্রূপাত্মক ছলে বলে ওঠেন - এটা abstract/modern art - যার কিছু বোঝার নেই এবং বোঝাও যায় না।
এই যে আধুনিক চিত্রকলার উপর চোরাগোপ্তা আক্রমন অনেক জ্ঞানীগুনী ব্যক্তিও বেশ রসিয়ে
উপভোগ করেন। গড়পড়তা দর্শকের মধ্যে এইরকম বিদ্রূপাত্মক, বিরোধাত্মক মনোভাব এমনি এমনি বা কোন কারণ ছাড়াই গড়ে ওঠেনি। সম্প্রতি এই অতি আধুনিক নামক শিল্পপ্রদর্শনীগুলি যারা চাক্ষুষ করেছেন তারা অবশ্যই উপলব্ধি করেছেন বা বুঝেছেন সাধারণ দর্শকদের মধ্যে এই শিল্পকলার প্রতি কেন এতো বৈরাগ্য, বীতস্পৃহা ও বিরক্তি! এমন কি বিদগ্ধ ব্যক্তিরাও সুকৌশলে আকাদেমির প্রদর্শন কক্ষ এড়িয়ে সোজা নাটক দেখতে চলে যান কিংবা আড্ডা দেন। লক্ষণীয় যে কী নাটক কী সিনেমা তা art film হোক না কেন - প্রায় সব শিল্পের পরিধিতে/জগতে দর্শক সংখ্যা আশ্চর্য রকমের বেড়েছে। একমাত্র শিল্পকলার (চিত্র ও ভাস্করয) ক্ষেত্রে তার ঠিক উল্টোটাই ঘটেছে এবং ঘটে চলেছে। যে হারে/অনুপাতে লোকসংখ্যা বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে আধুনিক সুযোগ সুবিধাও বেড়েছে ততোধিক। সেই তুলনায় শিল্পের পরিধি ততোটা কি বাড়লো? যে শিল্পে দর্শক থাকে না সে শিল্প ছোট হতে বাধ্য। শিল্পের পরিধি তো বাড়লোই না উল্টে শিল্পকলা সর্বজনীন না হয়ে মুষ্টিমেয় অর্থনৈতিকভাবে ক্ষমতাবান মানুষের মধ্যে কুক্ষিগত বা সীমাবদ্ধ হয়ে গেল। দুঃখের কথা এই মুষ্টিমেয় মানুষই এখন শিল্পী ও শিল্পের ভাগ্যনিয়ন্ত্রা। আজকের আধুনিকশিল্প বেশীটা বাজারমুখো, মুষ্টিমেয় মানুষের সন্তুষ্ট করার শিল্প। অনেকটা শেয়ারের কাগজের মত। সাধারণ দর্শকের সঙ্গে কোন সম্পর্ক নেই, নেই কোন মাটির টান। আজকের এই শিল্প তার দেশ-কাল-সময়ের সাথে থাকতে চাইছে না। আজকের শিল্পে নাড়ীর টান খুঁজতে যাওয়া বৃথা।

এক অনামী শিল্পীর ডাইরী থেকে/স্বপনকুমার মল্লিক

1 Comments

  1. The situation explored and envisaged right here exposes that dreadful ulcer that is lurking down beneath the depths of many other forms. The conflict is not in the issue that Art should have an awareness about Market Orientation - Bajarmukhin hoye otha - sodorthe. The conflict lies in uncomprehension of the miriads of that demand and unknowingly becoming something which it is never intended to be. It is in that potentiality of that shadowy outline that modernism is moving towards a post modernist attitude and ending up being digressed and consequently divorced from its milieu of rosograhi dorsok ba pathok. A real tragedy but inevitable as well, because it reveals the deep seated pariah falsehood within the artist's nature.

    ReplyDelete
Previous Post Next Post