জয়নুল আবেদিনের আঁকা ছবি 'সংগ্রাম' (১৯৭৬) 'Struggle' by Zainul Abedin


শিল্পীকে হতে হয় উদার, নতুন কিছু গ্রহণের ক্ষমতা, নিজ সমাজ সংস্কার দর্শন সম্পর্কে সঠিক ধারণা। শিল্পী কখনই গজদন্ত মিনারে বসবাসকারী কাল্পনিক ব্যক্তি নন। মাটির গন্ধ না রইলে তো তাঁর সৃষ্টি বৃথা। এই প্রসঙ্গে একটি ছবির কথা বলতেই হয়। কাঠের গুড়ি বোঝাই একটি গরুরগাড়ী কাদায় আটকে গেছে। জোয়াল লাগানো বলদ দুটি এবং চালক আপ্রাণ চেষ্টা করছে গাড়িটিকে এমতা অবস্থা থেকে উদ্ধার করতে।

মানুষ এবং পশু উভয়ের পায়ের অনেকাংশই কাদায় ডুবে কিন্তু কেউই পরাজয় স্বীকার না করে লড়াই চালিয়ে যাচ্ছে । ছবিটির উপযুক্ত শিরোনাম 'সংগ্রাম' ... মানবচেতনার জীবনবোধের দলিল। ছবিটি এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তীকালে বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিন ছবিটিকে একাধিকবার পটে রূপ দেন। প্রসঙ্গত উল্লেখ্য কৃষ্ণনগরের মাটির পুতুল গড়া হয়েছিলো এই ছবিটির অনুলিপি দেখে, যা আমরা আমাদের ছোটবেলায় দেখেছিলাম। টেম্পারা ও তেলরঙ উভয় মাধ্যমেই ছবিটি আঁকা হয়েছিলো। জোরালো রেখাই ছিলো বলদদুটি এবং মানুষটির সংগ্রামের প্রতীকি টেনশন। টেম্পারায় কৃত ছবিটি ১৯৫৪ সালে আঁকা জয়নুল সংগ্রহশালায় এবং তেলরঙ কৃত ১৯৭৬ সালে আঁকা ছবিটি জাতীয় সংগ্রাহশালা(বাংলাদেশ), সংরক্ষিত আছে।

1 Comments

Previous Post Next Post